গোলাপ কলোনী এক অদ্ভুত জায়গা, আরও বিচিত্র তার মানুষজন। একদিন রাতে হঠাৎ করে নিহত হন কলোনীর মালিক নিশানাথ সেন। সত্যান্বেষণে নামে ব্যোমকেশ। ধীরে ধীরে খুলতে থাকে কাহিনীর নানান পরত। নিছক সত্যান্বেষণের গল্প ছাপিয়ে এই কাহিনী হয়ে ওঠে জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, জটিলতর পারস্পরিক সম্পর্ক ও জটিলতম এক প্রেমের উপাখ্যান। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িয়াখানা'য় ব্যোমকেশ কি পারবে সত্য অনুসন্ধান করতে?